মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর উদ্যোগে মাচালংয়ে আবারো সচল পানির সরবরাহ

প্রতিবেদক
মো:ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙ্গামটি
নভেম্বর ১৮, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচালং বাজার—যেখানে দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুম মানেই ছিল পানির জন্য দুর্ভোগ। পাহাড়ি ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাওয়া আর নলকূপে ফোঁটা না পড়ায় স্থানীয়দের জীবনযাত্রা হয়ে উঠতো কঠিন। অবশেষে সেই দুঃসময়ের অবসান ঘটলো বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দীর্ঘ সময় পর পুনরায় চালু হলো মাচালং বাজারের বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্রটি। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পূর্বে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পানি পয়েন্টটি নতুনভাবে সংস্কার ও উন্নয়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পাহাড়ের কষ্টের জীবনযাপন একটু হলেও সহজ করতে সেনাবাহিনীর এই কার্যক্রম যেন নতুন করে আশার আলো দেখিয়েছে স্থানীয় পাহাড়ি-বাঙালি পরিবারগুলোর চোখে। পানির মতো মৌলিক সেবায় ফের প্রাণ ফিরে আসায় তারা খুশি, কৃতজ্ঞও।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই লক্ষ্য বুকে ধারণ করে সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এবারের পানির সুবিধাটিও তার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত।

দিনের শেষে মাচালং বাজারের শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী—যা অনুষ্ঠানে আনন্দের আরেক রঙ যোগ করেছে।বিশুদ্ধ পানির ধারা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সর্বসাধারণের। আর সেনাবাহিনীর এমন মানবিক ছোঁয়া পাহাড়ের জীবনে ছড়িয়ে দিক স্থায়ী স্বস্তি ও আস্থা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

কাপ্তাইয়ের দূর্গম বারুদগোলা মৌজায় শতবর্ষী জটাধারী বটগাছ দেওদুলং

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

দীঘিনালায় ইসলামিক মিশনে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির

কোমল পানীয় ভেবে ১ম শ্রেনী ছাত্রীর ঘাস মারার বিষ পান

শ্যামা পুজায় রাইখালী মন্দিরে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ওয়াগ্গা ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ 

দীঘিনালায় পার্বত্য চুক্তি দিবসে নানা আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: