বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ১৯, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এরই অংশ হিসেবে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে মহালছড়িতে ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা চালিয়েছে খাগড়াছড়ি জেলা তাঁতী দল।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মহালছড়ি বাজার এলাকায় জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের কাছে গিয়ে তাঁতী দলের নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ভুইয়া, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক,সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, উপজেলা তাতী দলের সভাপতি মোঃ হাসেম আলী সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রচারণা চলাকালে সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন,খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির একমাত্র যোগ্য ও জনবান্ধব প্রার্থী জননেতা ওয়াদুদ ভূইয়া,কারণ তিনি নতুন কোন প্রার্থী না,তিনি সাবেক এমপি থাকা কালে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের দাবী নিয়ে ভোট চাই। উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পাহাড়ের রাজনীতি নিশ্চিত করতে তাঁকে বিজয়ী করা জরুরি। আমরা ভোটারদের কাছে ওয়াদুদ ভূইয়ার বার্তা পৌঁছে দিতে মাঠে আসলাম।

এসময় তাঁতী দলের অন্যান্য নেতাকর্মীরাও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন 

কাপ্তাইয়ে এমপির ঐচ্ছিক তহবিল হতে ২০ জনকে অনুদান প্রদান

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১শত ৮৪ জন, প্রথমদিনে অনুপস্থিত ১০

নানিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক 

রামগড়ে গোল মরিচ চাষী, নার্সারী ও প্রসেসিং মালিকদের বাজার সংযোগ কর্মশালা

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

গরীব দুঃস্থ ২ শতাধিক পরিবারকে রামগড় বিজিবির সহায়তা প্রদান

বিলাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঈদে-মিলাদুন্নবী (সঃ) ও জশনে জুলুস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: