মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে মানববন্ধন, র‍্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে শুরুতেই কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ়্য র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন এবং র‍্যালিতে বিভিন্ন এনজিও কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রথাগত নেতা এবং নানা শ্রেণী পেশার শতাধিক লোকজন অংশ নেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, একসময় পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম নারী নির্যাতনের সংবাদ। তবে এখন নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমে গেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নারীর প্রতি সহিংসতা দেখা যায় না। তবে আমাদেরকে সম্পূর্ণ এই বিষয়ে রোধ করতে হলে আমাদেরকে বাল্য বিবাহ রোধ করতে হবে, কন্যা শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে। নারীদেরকে আত্মবিশ্বাস হয়ে গড়ে তোলতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালে ২৮ কোটি ৩০ লক্ষ টাকার মালামাল-মাদক-অস্ত্রসহ আটক ২৯: কাপ্তাই ৪১ বিজিবি

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

১০ টি পদে লোক নিয়োগ করবে টংগ্যা

জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদারের সাক্ষাৎকার

রাবিপ্রবিতে বিশ্বমানের ৯ গবেষক শিক্ষককে সংবর্ধনা  

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: