মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের সম্মেলন  সোমবার (২৪নভেম্বর) বেলা ১২টায় কাপ্তাই উপজেলার  শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যববহারে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বক্তব্যে নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় হতে সকলকে সাবধান ও সর্তক থাকার আহবান জানান।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার সভাপতি কল্যাণ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি কাপ্তাই উপজেলা শাখার সহ সভাপতি মো.শরীফুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ঔষধ প্রশাসন রাঙামাটি জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো.আবিদ আহসান, ঔষধ তত্ত্বাবধায়ক নাসরিন আক্তার মুক্তা,  বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাঙামাটি জেলার সভাপতি মো: হারুন রশিদ এবং সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এছাড়া বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আব্দুল আজিজ ও  আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো: রেজোয়ান টিপু।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, চালকসহ আহত-২

কল্পনা চাকমা কি নিখোঁজ? না-কি আত্মগোপন! পাহাড় কেন উত্তাপ্ত হয় বার বার?

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

রাঙামাটি সেনা রিজিয়নের মানবিক সহায়তা ও কম্বল বিতরণ

ঈদে সাজেক ভ্রমণে পর্যটকরা পাবেন ১৫% ছাড়

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে যুবলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

খাগড়াছড়িতে ‘আশা’র মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

‎যুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বচ্ছ ধারণা থাকতে হবে- কাজল তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: