বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অর্ধদিবস কর্মবিরতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় রাঙামাটিতে ও ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের সামনে আজ বুধবার সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট-ইভানি চাকমা, মেডিকেল টেকনোলজিস্ট তাপস বড়ুয়া ও মনিনয়ন চাকমা।

বক্তারা বলেন, আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত রয়েছি যেমন- রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনায় হাসপাতালে সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরীসীম। অথচ দীর্ঘদিন ধরে আমাদের পেশাগত মর্যাদা ও বৈষম্যের বিষয়টি উপেক্ষিত হয়ে আসছে। আমরা কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করে আসছি স্বাস্থ্যখাতকে আরও বিজ্ঞান ভিত্তিক, নিরাপদ ও উন্নত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার জন্য। এই সংগ্রাম আমাদের সম্মিলিত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের সংগ্রাম।

উল্লেখ্য যে, ১০ম গ্রেড বাস্তবায়নের নিমিত্তে গত ৩০-১১-২০২৫ তারিখের কর্মবিরতিতে সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতি এবং স্বতস্ফূর্ত অংশগ্রহন আমাদের সবাই এক হয়ে ঐক্যের জানান দিয়েছি। আজ ০৩-১২-২০২৫ ইং তারিখে সকাল ৮.০০ টা থেকে ১২.০০ পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি অত্যন্ত সুশৃঙ্খল, দৃঢ় ও ঐক্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করা হয়েছে। আমাদেও দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত দাবি আদায়ে আমরা অনড়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

বান্দরবানের ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

দীঘিনালায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কাপ্তাই দূর্গম ভাঙ্গামুড়া পাড়া চেতনা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনকালীন নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসলামপুর খালঘাটে লবণ আটকিয়ে ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ

বনরূপার ‘রেইনবো রেস্টুরেন্ট’ এখন ক্যাফে দাওয়াত

আগামী মাসেই শুরু হচ্ছে রামগড় ইমিগ্রেশন কার্যক্রম: চেয়ারম্যান স্থলবন্দর কর্তৃপক্ষ

error: Content is protected !!
%d bloggers like this: