শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলা ও পৌর বিএনপিসহ শ্রমিক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ এবং দারুসসুন্নাহ তাহফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানায় একযোগে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ-জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের মঙ্গল কামনায়ও বিশেষ দোয়া পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেনসহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিল শেষে হাফেজ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হচ্ছে- নিখিল কুমার

রাঙামাটির বরকলে ২ ছাত্রলীগ নেতা আটক

অন্তরা সেন আসলে কার স্ত্রী?

জুরাছড়িতে দরিদ্র শিক্ষার্থীদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

কাপ্তাইয়ে সেরা চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

আলোর কবিতা-কথা ও ভালোর গান

পাহাড়ে সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে কাজ করতে হবে

বান্দরবানে যৌথ অভিযানে নির্বিচারে ধরপাকড়ে তিন সংগঠনের নিন্দা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: