সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশ উপজেলার নব-নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে সরকারি বিভিন্ন দপ্তরের উপকারভোগীদের উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ই ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজীব হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বক্তব্যে তিনি শিক্ষা উপকরণ বিতরণের পর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মানসম্মত শিক্ষা, এবং দেশের চালিকাশক্তি হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে স্বচ্ছতা, জবাবদিহি ও ভালো আচরণের মাধ্যমে সেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতের ভিত্তি, তাদের উন্নত শিক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আলোচনা সভা শেষে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার, কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে চন্দনাইশ উপজেলার নব-নির্মিত প্রশাসনিক ভবন শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ঝান্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুশ্মি চাকমা, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুবউন্নয়ন কর্মকর্তা আবু ছালেহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপকারভোগী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিয়‌মিত ভূমিকর প‌রি‌শোধ ক‌রে সরকা‌রের উন্নয়ন কর্মকা‌ন্ডে অংশিদার হতে হ‌বে-সামশুদ্দোহা চৌধুরী

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

বিলাইছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ৭ উপজেলায় নতুন ইউএনও

মুসলিম ব্লক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রহমত উল্লাহ খাজার উপহার সামগ্রী বিতরণ

সাজেকের দূর্গম ভূয়াছড়িতে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

মাটিরাঙায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক খুন, আহত এক

রাঙামাটিতে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: