রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

জেলা নৌ স্কাউটস কাপ্তাইয়ের আয়োজনে ৩ দিনব্যাপী ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স ২০২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং জেলা নৌ স্কাউটস কমিশনার কমডোর আমানত উল্লাহ। এসময় তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদেরকে কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করবে। তোমাদের মেধা মনন গঠনে সহায়ক হবে।

এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ ( বিএন), নৌ আঞ্চলিক স্কাউটস এর উপ কমিশনার (প্রোগাম) এম জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক কোর্সের কোর্স লিডার এএলটি  লিটন চন্দ্র দে, পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার) সহ নৌ-বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর পদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা  মনোমুগ্ধকর গান, নাচ এবং অভিনয় পরিবেশন করেন ।

প্রসঙ্গত: গত শুক্রবার (১২ ডিসেম্বর) হতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে শুরু হওয়া দুই কোর্সে সর্বমোট ৮১ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পানছড়িতে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সাজেক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত 

বাঘাইহাটে সেনাবাহিনীর মানবিক সহায়তা: ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৪০ পরিবার

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে লড়াইয়ের আভাস

অর্থ সহায়তা পেলে পুনরায় মুরগির খামারটি চালু করতে চান বিলাইছড়ির টেবলু চৌধুরী

লংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুনে পুড়ল ৩৫ দোকান

জুরাছড়ি সামিরা বাজারে আগুনে পুড়েছে ৪ দোকান

error: Content is protected !!
%d bloggers like this: