বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে চুরির মালামালসহ চোর আটক

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
ডিসেম্বর ১৮, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

দীর্ঘ দিন ধরে রাঙামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্যপণ্য জরুরি আসবাবপত্র ও গরু ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।অভিযোগ আমলে নিয়ে গোপনে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার মামলা নং-০৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ০৬.১৫ টার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়ার নেতৃত্বে এসআই(নিঃ) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অত্র মামলার ঘটনার চোরাই মালামালসহ আসামী মোঃ নজিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মটর সাইকেল যাহার রেজিঃ নং-চট্টঃ মেট্টোঃ-হ-১৭-৯৭২৯, মডেল-১১০ সিসি, চেচিস নং-MD2A15AYXJWG94856, ইঞ্চিন নং- JBYWJG52512 মোটর সাইকেল। তিনটি পুরাতন ইঞ্জিন,
একটি ইঞ্জিন সহ নৌকা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানায়, এলাকা চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এমন তথ্য পুলিশের নিকট আসলে, গোপনে অভিযান পরিচালনা করে উক্ত চোরকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এধরণের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদপত্র বিতরণ 

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের সমাপনী কুচকাওয়াজ ও সনদ বিতরণী অনুষ্ঠান 

খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষোভ 

কাউখালীতে কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠিত 

রাঙামাটিতে জীবন বীমার সুবর্ণ জয়ন্তী পালন

আজ বিজিবি দিবস / রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার বিশ্বজয়ের স্বপ্নপূরণ, নেপালের দুর্গম ৪ ট্রেইলসহ ১২টি শৃঙ্গ ও গিরিপথ জয়

error: Content is protected !!
%d bloggers like this: