বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ পারভীন নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক পারভিন আকতার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা হাছিনা পাহাড় গ্রামের জাফর আলমের স্ত্রী।

বৃহষ্পতিবার (১ জানুয়ারী) বিকেলে মদ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

পুলিশ সূত্র জানায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা হাছিনা পাড়ায় গতকাল বুধবার রাত ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করে চোলাই মদসহ পারভিনকে আটক করা হয়। সে মাদক কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে ২০শ লিটার দেশীয় মদ মজুদ রেখেছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে গেলেও অভিযানে আটক হয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ঐ নারী। সে তালিকাভুক্ত একাধিক মামলার আসামী।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ঈদগাঁওতে মাদক কারবারিদের তৎপরতা কমাতে এ অভিযান অব্যাহত থাকবে। আটক নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

কাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিঃমিঃ সড়ক উন্নয়ন ও ব্রিজ কাজের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

মা‌টিরাঙ্গায় মাদ্রাসার ৩ ছাত্র নি‌খোঁজ, থানায় জি‌ডি

কাপ্তাইয়ে কৃষকলীগের ধান কাটা উৎসব

কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

ঈদগাঁওয়ে ড্রেনেজ নির্মানে অনিয়ম, ঠিকাদার উধাও

কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন 

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মুজিবুর গ্রেফতার

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘুষ ছাড়াই ঘরে ঘরে চাকরি হবে– রাজস্থলীতে দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: