শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পর্যটকদের হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির ফুরমোন পাহাড়ে পর্যটকদের মোবাইল ছিনতাই, হেনস্থা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। সমাবেশে অবিলম্বে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন।

আজ (শুক্রবার, ২ জানুয়ারি) পিসিপি রাঙামাটি জেলা শাখা এ বিক্ষোভ সমাবেশ করে। শহরের কাঠালতলী জামে মসজিদ প্রাঙ্গণ হতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পাহাড়ের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। তাই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

বক্তারা বলেন, ফুরমোন পাহাড়কে ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। পাহাড়ে ঘুরতে আসা সাধারণ পর্যটকদের গতিরোধ করে তল্লাশি চালানো, মোবাইল ছিনতাই করা, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং নারী পর্যটকদের সাথে অশোভন আচরণের মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। এতে করে পর্যটকদের স্বপ্নের এই গন্তব্য এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজী জালোয়া, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নূর হোসেন, রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু প্রমুুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: