মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে রাঙামাটিতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৬, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

‎রাঙামাটির সুখী নিল গঞ্জ পুলিশ লাইন্সে রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ২৪-২৫ তম ব্যাচের ৩ ( তিন ) দিন ব্যাপী নির্বাচনীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

‎সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে সবাইকে সর্বোচ্চ শর্তক থাকতে হবে। ”

‎শেষে পুলিশ সুপার আশা ব্যক্ত করেন যে, রাঙামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।

‎প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের ২৪-২৫ তম ব্যাচের ৩ ( তিন ) দিন ব্যাপী এই প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট-১০৫ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুরাছড়িতে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগিয়ে যাবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বিশ্ব দুগ্ধ দিবসে কাপ্তাই ডংনালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে খাওয়ানো হলো পুষ্টিকর দুধ

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

পর্যটক সেবায় ২টি গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

কুকি চীন সমস্যা নিরসনে শান্তি প্রতিষ্ঠা কমিটির সংবাদ সম্মেলন

পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদ গঠিত

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় / পাহাড়ে ভৌগোলিক বাস্তবতার কারণে সরকারের ‍সুযোগ সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না- রিজিয়ন কমান্ডার মহিউদ্দন আহমেদ

error: Content is protected !!
%d bloggers like this: