সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটি যুব রেড ক্রিসেন্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ১২, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের আওতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য দুই বছর সময়কালের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ যুব কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান কাজল তালুকদার, সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল ও ইউনিট লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশের যৌথ স্বাক্ষরে কমিটিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত এই যুব কমিটির কার্যকাল গণনা হবে ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

‎অনুমোদিত কমিটিতে দেলোয়ার হোসেন তানভীরকে যুব প্রধান, মো. মেহেরাজ উদ্দীন শান্তকে উপ-যুব প্রধান (১) এবং মোহাম্মদ ফাহিম উদ্দিনকে উপ-যুব প্রধান (২) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এছাড়া প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে মো. নুরুল আমিন জুবায়েদ এবং উপ-বিভাগীয় প্রধান হিসেবে নিলা চাকমা দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান মো. শাকিল ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে আগ্রহী চাকমা দায়িত্ব পেয়েছেন।
‎আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে মো. জাহাঙ্গীর আলমকে বিভাগীয় প্রধান এবং ছকিনা আক্তার শাবনুরকে উপ-বিভাগীয় প্রধান করা হয়েছে। দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে মো. সাজিদ হোসেন বিভাগীয় প্রধান এবং সোহেল দেওয়ান উপ-বিভাগীয় প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগে মো. আব্দুল্লাহ বিভাগীয় প্রধান এবং জয়া চাকমা উপ-বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তহবিল সংগ্রহ বিভাগে দীপ্ত দে দ্বীপকে বিভাগীয় প্রধান এবং অসীমা চাকমাকে উপ-বিভাগীয় প্রধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎নবগঠিত এই যুব কমিটির মাধ্যমে রাঙামাটি জেলায় মানবিক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাগল চড়ানো নিয়ে বাঘাইছড়িতে ১ জনকে পিটিয়ে জখম

বাঙ্গালহালিয়া- ডংনালা সড়ক যেনো মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

অনৈতিক কার্মকান্ডের দায়ে রাঙামাটিতে হোটেল মেহেদীকে জরিমানা, আটক-২

বড়দিন উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

রাঙামাটি সদরে অন্নসাধান, কাউখালীতে শামসুদ্দোহা, বরকলে বিধান ও জুরাছড়িতে জ্ঞানেন্দুু চেয়ারম্যান নির্বাচিত

রামগড়ে সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ 

সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত

error: Content is protected !!
%d bloggers like this: