মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ের শীতগ্রস্ত মানুষের পাশে বিজিবি’র ভালোবাসার উষ্ণতা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

পাহাড়-সমতলের বিস্তীর্ণ সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও পাহাড়ের শীতার্ত মানুষকে কম্বল এবং অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ির আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাঁদের এই ভালোবাসার উষ্ণতা দীঘিনালার প্রত্যন্ত জনপদের পাহাড়ি-বাঙালি দরিদ্র নারী-পুরুষের মনে সাহস জুগিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার পৃথক দুটি স্থানে—ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ ও কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে—এই কর্মসূচি পালন করা হয়। শীতের তীব্রতায় ভোগান্তিতে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে ৪৫০টি কম্বল বিতরণ করেন।

একইসঙ্গে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫৫০/৬০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এর আগে বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি কার্বারী ও জনসাধারণের উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক সভা করেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অর্ধদিবস কর্মবিরতি

রাঙামাটি পৌরসভার অবৈধ দখলদারের তিন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

বাজারফান্ডের ভুমি বন্ধকী বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে- অংসুই প্রু চৌধুরী

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পূর্ণ

কাপ্তাইয়ের ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা দিল স্কাউটস

লংগদুতে ইটভাটায় প্রশাসনের অভিযান; জরিমানা

ঈদগাঁওয়ে পরিত্যক্ত মোটরসাইকেল ‎উদ্ধার

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত / ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার‘

error: Content is protected !!
%d bloggers like this: