মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২০, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে  অবহিতকরণ এর লক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাইয়ে এক  অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতাকারী দলের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং  গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো: রুহুল আমিন সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে  তিনি উপস্থাপন করেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী   নির্বাচন পূর্ব সময়ে প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্যকোনো ব্যক্তি বা প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বিধিমালার বিধি ৪ হইতে বিধি ২৫ পর্যন্ত বিধানাবলি অনুসরণ করিতে হইবে। কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ও বরাদ্দ প্রদান করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান বা উপটৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না। কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠান বা সমিতি বা সংগঠন হইতে কোনো প্রকার সংবর্ধনা গ্রহণ করিতে পারিবেন না। নির্বাচনে প্রচার কাজে সরকারি সার্কিট হাউজ, ডাক-বাংলো, রেস্ট হাউজ ব্যবহার করা যাবে না।

এছাড়া প্রবন্ধে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমিন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিমালা উপস্থাপন করেন।

অবহিতকরণ সভায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে স্যানিটেশন মাস উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে বঙ্গমাতার জন্মদিন পালন

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

খাগড়াছড়ির ৬১ পূজামন্ডপের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ

চাকমা সার্কেল চীফের দ্বিতীয় স্ত্রীর দেশবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

কক্সবাজারে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত-২

লংগদুতে অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

রাঙামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মহালছড়ি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

error: Content is protected !!
%d bloggers like this: