বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেলো ৭ প্রার্থী

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

রাঙামাটি (২৯৯ নম্বর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৭ প্রার্থী নির্ধারিত প্রতীক বরাদ্দ পান। এসময় ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থাকলেও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আবুল বাশার উপস্থিত ছিলেন না।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী এসব প্রতীক বরাদ্দ ঘোষণা দেন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে প্রার্থীদের ব্রিফিং দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। এসময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) কে দিয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান। অন্য প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা), প্রার্থী ও তার প্রতিনিধির অনুপস্থিতিতে গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক মার্কা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. জসিম উদ্দীন (হাতপাখা)।

‎এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ১টি কেন্দ্রের প্রতিটি কক্ষে ১জন করে পোলিং এজেন্ট নিয়োগ দেয়া যাবে। প্রার্থীরা মাইকিং প্রচারণা চালাতে পারবেন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায়।

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, একই স্থানে একাধিক দলের সমাবেশ করা যাবে না। নির্বাচনের পরবর্তীতে যে ব্যানার ফেস্টুন করবেন সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য প্রার্থীদের নির্দেশ প্রদান করেন।

‎উল্লেখ্য, রাঙামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোট কেন্দ্র ২১৩টি। এসব কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র ২০টি। জেলায় মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় কবলিত অঞ্চলে ত্রান সহায়তা দিয়েছে ৭ বিজিবি

বাঘাইছড়িতে ২০০৬ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে বিতর্কিত নিয়োগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করব: পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ২ টি প্যাথলজি বন্ধের নির্দেশ

error: Content is protected !!
%d bloggers like this: