শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক প্রচারণা ৯ম দিনে

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক নেতৃত্বে ধারাবাহিকভাবে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার মোহাম্মদপুর এলাকায় জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবুর নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। একই দিনে টাউনহল এলাকায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে গণসংযোগ করা হয়।

নার্সারি পাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম-এর নেতৃত্বে প্রচারণা অনুষ্ঠিত হয়। এছাড়া মাইসছড়ির লেমুছড়ি, কালোপাহাড় ও বটতলা এলাকায় জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম সবুজ এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচার চালানো হয়।

সিলেটি পাড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন-এর নেতৃত্বে এবং ১৮ পরিবার এলাকায় ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল সাকিব-এর নেতৃত্বে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাইসছড়ি এলাকায় ছাত্রনেতা সোহাগ-এর নেতৃত্বে পৃথকভাবে গণসংযোগ করা হয়।

অন্যদিকে, মানিকছড়ির মুসলিমপাড়ায় মহিলা দলের সভানেত্রী মনি খন্দকার এবং শান্তিনগর এলাকায় মহিলা নেত্রী লাভলী বেগম-এর নেতৃত্বে নারী ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া-র পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের মাঝে তার পক্ষে সমর্থন চান। তারা বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাজস্থলীর ঘিলাছড়িতে বিট পুলিশিং সভা

আনন্দ নিমিষেই শোকে পরিণত হল

ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

error: Content is protected !!
%d bloggers like this: