শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে  ১ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে  বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টা ৫৩ মিনিটে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার।

তিনি আরও জানান, উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে  বলে প্রস্তাব পাঠালে ৫ টি কেন্দ্রেই  হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী।

ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে  ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্হলীতে তথ্য অফিসের মহিলা সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাঙামাটিতে মিছিল ও সমাবেশ

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

রাঙামাটির রিজার্ভ বাজারে মধুবন শাখার শুভ উদ্বোধন

কাপ্তাইয়ে মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

ঈদগাঁও পার্লারে পুরুষ মেকআপ আর্টিস্ট! বিতর্কের ঝড়

আবাসন নির্মাণের জন্য খাল-বিল-নদী-নালা বরাদ্দ দেওয়া যাবে না- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ নিয়ে জুরাছড়িতে এডভোকেসি সভা

পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেলবন্ধন: জোন কাপ ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: