রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা  খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী পূরুষ সমান অধিকার থাকা সত্বেও এখনো নারীরা অনেক কর্মক্ষেত্রে বৈষ্যম্যের স্বীকার হচ্ছে। সমাজে পূরুষের দৃষ্টিভঙ্গি  পরিবর্তন করে, নারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে বৈষম্য দূর করা সম্ভব হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসি়ভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা এবং
রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়ন এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর  মংসিংউ মারমা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম। এরআগে ইউনিয়ন পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে কুষ্ঠ দিবস পালন / সচেতনতায় কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব

চট্টগ্রাম বিভাগের সেরা এটিও আশীষ কুমার আচার্য্য

কাপ্তাই ফায়ার স্টেশন পরিদর্শনে পরিচালক শহীদ আতাহার হোসেন

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

পানির স্বল্পতায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিন্মে 

রাঙামাটিতে পৌরকর মেলার উদ্বোধন: বকেয়া প্রায় ১৫কোটি টাকার অধিক

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

কক্সবাজারে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা

কাপ্তাইয়ের কুকিমারা পাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লংগদুতে সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: