মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধশত পরিবার পেলে ইফতার সামগ্রী

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ১৭, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এসময় ১৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, ১৭ জন দরিদ্র ব্যক্তিকে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী প্রধান করা হয়।

জোন সূত্রে জানা যায়, আর্থিক সহায়তার পাশাপাশি কয়েকজন উপকারভোগীর হাতে জীবিকা সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, স্কুল ব্যাগ এবং নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়ক সামগ্রীও বিতরণ করা হয়েছে।

এদিকে ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, আটা, নুডলস, সেমাই, চিনি, ভোজ্যতেল, বাদাম, কিসমিস গুঁড়া দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ছিলো।

মানবিক সহায়তা সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো পবিত্র রমজান মাসে ইফতার প্রস্তুতিতে স্বস্তি পেয়েছে বলে জানান।

স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য এলাকার দরিদ্র মানুষের জন্য এ ধরনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। উপকারভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা 

ভেদভেদীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন

কাপ্তাইয়ে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

রাঙামাটির বনরুপার জেবি স’মিল এলাকায় ড্রেন নির্মান ও রাস্তা সংষ্কারে বাধা দেওয়ার অভিযোগ

রামগড়ে গরু নিয়ে শালিস, অতর্কিত হামলায় নিহত-১, আহত-৮

রাজবন বিহারে বৈশাখী পুর্ণিমা উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: