শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
এপ্রিল ৩, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাড়তি দামে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও ডিজিএফআইয়ের (DGFI) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করে রাতের আঁধারে চড়া মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

বৃহস্পতিবার রাতে চারটি ড্রামে ভরে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল নিয়ে যাওয়ার সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযানকালে জব্দকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে আইনানুযায়ী নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ভাইকে সহায়তা প্রদান

বড়দিনকে সামনে রেখে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

কাপ্তাইয়ে শোকসভা / আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে- দীপংকর তালুকদার

ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ: দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন

নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হচ্ছে রাঙামাটির পর্যটন স্পটগুলো

নিরাপত্তা জোরদারে পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের সাথে মতবিনিময় সভা

রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১

রাইখালী হতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

error: Content is protected !!
%d bloggers like this: