বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গাউসিয়া কমিটি বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা কমিটির অভিষেক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ফেব্রুয়ারি) দুপুরে দি কিং অব খাগড়াছড়ি’র হলরুমে এ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র জেলা শাখার সভাপতি হাজী মো. রফিক উদ্দিন’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান (সাবেক কমিশনার) আলহাজ্ব পেয়ার মুহাম্মদ।

অনুষ্ঠানে এপিবিএন স্কুলের সিনিয়র শিক্ষক মো. আলম শাহ’র সঞ্চালনায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাই ইসলাম ধর্মের বিশ্ব শান্তির অমর বাণী বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব।নবীজির আদর্শকে লালন করে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটানোই হবে প্রকৃত মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।

আলোচনা সভার পরপরেই গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী,যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হাসান,মানিকছড়ি শাখা’র সভাপতি মাওলানা বেলাল উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি হাজী সালেহ আহমেদ প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

ঈদগাহ রশিদ আহমদ কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

রাজস্থলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের লাখ টাকা জরিমানা, এক মাসের কারাদণ্ড

কাপ্তাই নৌ স্কাউটস এর ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী 

রাত পোহালেই কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হলো নির্বাচনী সরঞ্জাম 

রাইখালীতে ১৭ অবসরপ্রাপ্ত চাকুরিজীবীকে সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: