বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে উপজেলা পর্যায়ে ইনফরমেশন ডিসসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ৮, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা পর্যায়ে “ইনফরমেশন ডিসসেমিনেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।। “নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)” প্রকল্পের আওতায় আয়োজিত এ ওয়ার্কশপে সিএসও, সিবিও, সিএসসি ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালাটি মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার মিনুচিং মারমা।

ওয়ার্কশপে তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রজেক্ট অফিসার, সোনিয়া দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শামশুল আলম, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্দ্যোক্তা, সিসিএম সদস্য, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা।

বক্তারা ওয়ার্কশপে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, কর্মশালাটি ইউরোপীয় ইউনিয়ন (EU), কানাডা ও সুইজারল্যান্ডের সহায়তায় বাস্তবায়িত “Empowerment Project”-এর অধীনে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র ছেড়ে শান্তির পথে এগিয়ে আসুন: হানিফ

কাপ্তাই প্রগতি সংসদের সধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে মাতৃভাষায় বই পেল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

‘সংবিধান জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে’

পানছড়ি ফোর মার্ডার / বয়সের চেয়ে বাড়তি জনপ্রিয়তায় কাল হয়েছে জীবনে

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোনঘর শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি শিল্পকলায় চলছে চিত্রকর্ম প্রদর্শনী

রাঙামাটির তবলছড়ি সবুজ সংঘ ক্লাব থেকে আটক ১৬ জুয়াড়িকে জেলাহাজতে প্রেরণ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: