সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২ টার পর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গভীর রাতে স্কুলের লোহার জানালা ভেঙে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিক্স, রাউটার, তবলা, নতুন স্কুল ভবনের কল সেটিংস, বৈদ্যুতিকতার চুরি করে নিয়ে যায়। এসময় স্কুলের কোকারিজ জিনিসপত্র সম্পূর্ণ ভেঙ্গে ফেলে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে  বিদ্যালয়ে বন্ধ ছিল। তবে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার  কোচিং করার জন্য আমি আজ সোমবার (১৩ এপ্রিল)  বিদ্যালয় আসি। এসময় চাবি খুলে দেখি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের কক্ষে কোকারিজ ভাঙ্গা পড়ে আছে। পরে দেখি অন্যান্য জিনিসপত্র নেই। পরে সকল শিক্ষকদের খবর দেই।

তিনি আরোও জানান  বিদ্যালয় হতে সরকারি মালামাল চুরি বিষয়ে শিক্ষা অফিসারসহ সকলকে বিষয়টি অবগত করি।
সহকারী শিক্ষক ইসলাম হোসেন জানান, আমরা স্কুলে প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি শিক্ষার্থীদের কোচিং করতে এসে দেখি স্কুলের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

নতুন স্কুল ভবন নির্মাণের ঠিকাদারের লোক নাসিম জানান, কাজ করতে এসে দেখি নতুন ভবনের বাথরুমের কল সেটিংসসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

৪নং কাপ্তাই  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান জানান, আমি বিষয়টা জেনেছি এবং এ বিষয়ে খোজখবর নিচ্ছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, আমরা এ বিষয়ে বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করেছি। থানার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নিবে বলে জানান।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরী করেছেন, পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও

আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস: কি ঘটেছিলো সেই দিনের আগে ও পরে?

বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা (রহ.)-এর ২৫তম ওফাত বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন / জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির বার্তা নিয়ে তার কন্যা দেশে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন- দীপংকর তালুকদার এমপি

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষকের জামিন বাতিলের দাবী

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে মারমাদের সাংগ্রাই উৎসব উদযাপন

না ফেরার দেশে সাংবাদিক পলাশ বড়ুয়া

সাজেকে দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

জুরাছড়িতে বিজয় দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: