বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শিশু মঞ্চ স্কুল পাহাড়ে সম্প্রীতির প্রতীক– লে. কর্নেল আল-জাবির আসিফ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ (পিএসসি) কে সংবর্ধনা দিয়েছেন শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়কে পাহাড়ে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এই বিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে তুলছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং স্টুডেন্ট অফ দা ইয়ার শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক।

এ বিষয়ে শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জোন যে সহযোগিতা করে যাচ্ছেন অচিরেই এ স্কুল জেলা তথা দেশজুড়ে সুনাম বয়ে আনবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবহেলার শিকার রাজস্থলীর শিক্ষা খাত: শিক্ষক সংকটে অকৃতকার্য ৬৬ শতাংশ

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে– পার্বত্য উপদেষ্টা

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না নিখিল কুমার চাকমা

সাজেকে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়ি পৌরসভার মেয়র প্রার্থী হতে চান শুক্কুর মিয়া

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ আটক

বাঘাইছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মীকে অপহরণ

জুরাছড়ি ইউএনওকে বিদায় সংবর্ধনা

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: