বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আশিকার আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ নারীদের অধিকার, ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিৎ  তনচংগ্যার  সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার তগুন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার সুশোভন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ১০০ নং ওয়াগ্গা  মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য অমল কান্তি দে, বিএনপি নেতা অজিত কারবারি। এ ছাড়া নারী সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুশোভন চাকমা বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবারের উন্নয়নেই নয়, কৃষি, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও সামগ্রিক সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ নানা সামাজিক প্রতিবন্ধকতা, সম্পদের সীমিত প্রাপ্যতা, শিক্ষার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক নারী তাঁদের যোগ্যতা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন না।

তিনি বলেন, নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওয়াগ্গা-বড়ইছড়ি প্রধান সড়কের একাংশ প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: