বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই  উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক  সৈয়দ ওমর ফারুক, উপজেলা  পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব। এ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.রুইহ্লা অং মারমা। এসময় তিনি বলেন,  দেশ জুড়ে হামের প্রার্দুভাব বেড়ে যাওয়া সরকার গত ২০ এপ্রিল হতে সারাদেশে হাম- রুবেলা টিকা দান কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় কাপ্তাই  উপজেলার  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮ দিন  পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন  বিদ্যালয়ে টিকা প্রদান করবেন। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন সর্বক্ষণিক খোলা রয়েছে । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরোও বলেন,  ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ৪ জন হামের রোগী সনাক্ত হলেও তাঁরা হাসপাতাল হতে বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন, এই সমস্ত শিশুদের হাসপাতালে ভর্তি হতে হয় নাই। তিনি হাম প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এবার ঘর পাচ্ছেন ২১৩ গৃহহীন পরিবার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় / পাহাড়ে ভৌগোলিক বাস্তবতার কারণে সরকারের ‍সুযোগ সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না- রিজিয়ন কমান্ডার মহিউদ্দন আহমেদ

মানিকছড়িতে একশো লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আলোচনা সভা ও মানববন্ধন

রাঙামাটি জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

রামগড় চা বাগানে চারুলতার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শারদ উপহার

error: Content is protected !!
%d bloggers like this: