বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আড়াই লক্ষ টাকার অধিক পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে আনুমানিক দুপুর ১টার দিকে হাবিলদার মো. আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৯.২০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। চোরাকারবারীরা নতুন নতুন কৌশল গ্রহণ করায় বাহিনী আরও সতর্কতার সঙ্গে টহল কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের কাপ্তাই বিএসপিআই এ ছাত্র বিক্ষোভ

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় নৌ চলাচলে বিঘ্ন

কাপ্তাই ভালুকিয়ায় ১৫ দিনব্যাপী তনচংগ্যা ভাষা কোর্সের উদ্বোধন 

‎রাঙামাটিতে ওএমএস কার্যক্রম মনিটরিং: বরাদ্দ বাড়ানোর দাবি ভোক্তাদের

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রাইখালীতে দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করলেন বন বিভাগ

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: