মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের কাপ্তাই বিএসপিআই এ ছাত্র বিক্ষোভ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের( বিএসপিআই) শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টা হতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতর অভিযুক্ত শিক্ষককে ছাত্রাবাসের সহকারী ছাত্রাবাস তত্ত্বাবধায়ক পদ হতে অপসারণ, তদন্ত পূর্বক তাঁর বিচার চেয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।

এইসময় সাধারণ ছাত্রীরা আট দফা দাবি অধ্যক্ষ বরাবরে পেশ করেন। আট দফা দাবিতে শিক্ষার্থীরা তদন্তের তারিখ নিদিষ্ট করে দেওয়া এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে পেশ করার দাবি জানান। এর আগে একই দাবিতে গত ৫ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা অনুরূপ কর্মসূচী পালন করেন।

অভিযুক্ত শিক্ষক সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড এর জুনিয়র ইনস্ট্রাক্টর মো. এজাবুর আলম(৩৫) বর্তমানে চট্টগ্রামে একটি ট্রেনিংয়ে আছেন বলে ইন্সটিটিউট সূত্র জানিয়েছে।

এদিকে গত ৫ সেপ্টেম্বর কাপ্তাই বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার সাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত শিক্ষককে গত ৩১ আগস্ট হতে ছাত্রাবাসের সহকারী ছাত্রাবাস তত্ত্বাবধায়ক পদ হতে অব্যাহতি প্রদান করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, অত্র সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড এর জুনিয়র ইনস্ট্রাক্টর মো.এজাবুর আলম(৩৫) সিভিল উড বিভাগের বেশ কয়েকজন ছাত্রীকে বিভিন্নভাবে লালসা ও প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছেন। অভিযোগকারী ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে গত ২৮আগস্ট চট্রগ্রাম হতে ডাকযোগে অধ্যক্ষ বরাবরে একটি চিঠি পাঠায়। তারই প্রেক্ষিতে তাদের এই সমাবেশ।

এদিকে সুইডেন পলিটেকনিক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি গত ৩০ আগস্ট অভিযোগের চিঠি পাই। এবং ঐ দিন চিঠি পেয়ে মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করি এবং ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলি। তদন্ত রিপোর্টে যা আসে তা কারিগরি মন্ত্রণালয় পাঠিয়ে দিব বলে তিনি জানান।

তিনি আরোও জানান, অভিযুক্ত শিক্ষককে গত ৩১ আগস্ট হতে সহকারী ছাত্রাবাস তত্ত্বাবধায়ক পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে তদন্ত কর্মকর্তা ওমরু ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা চিঠি পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি মাত্র ৪ দিন হলো। উভয়ের সাথে কথা বলে আমরা তদন্ত রিপোর্ট অধ্যক্ষের বরাবরে পেশ করব।

অভিযুক্ত শিক্ষকের সাথে টেলিফোনে কথা বললে তিনি জানান,এগুলো সব বানোয়াট ও মিথ্যা অভিযোগ। যে অভিযোগ করেছে তারা আমার পরিবারের সদস্য ।সে আরোও জানান কোন অভিযোগ প্রমাণ হলে আমার মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত নিবে আমি তা মাথা পেতে নেব । তিনি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চট্রগ্রামে একটি ট্রেনিং আছে বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফলোআপ / নানিয়ারচরে বিদ্যুতের খুঁটি ঘেঁষা বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত

রাজস্থলীতে বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর

রাবিপ্রবি ক্যাম্পাসে ৪টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান হস্তান্তর

বাঙ্গালহালিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

বরকলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কাচালং সরকারি ডিগ্রী কলেজে নববর্ষ উদযাপন নানা আয়োজনে

লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণ শুরু, খুলছে যোগাযোগের নুতন দুয়ার 

রাঙামাটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন

রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: