সোমবার , ৪ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবাসহ কারবারি আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বাঘাইছড়ি থানা’র অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদারের দিকনির্দেশনায় এসআই মোঃ রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় এসআই মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে উপজেলার কলেজ রোড এলাকা থেকে সাগর হোসেন মনির নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: