শনিবার , ৯ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির ভেদভেদীতে গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৯, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ

রাঙামাটির ভেদভেদী আনসার ক্যাম্প এলাকায় নিজ জমি থেকে গাছ কেটে নেওয়া ও বাগানের সীমানা পিলারে গরু বেধে রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা অভিযোগ পাওয়া গেছে। এতে মো: আলফাজ উদ্দিন (২০) নামের একজন গুরুতর আহত হয়েছে আলফাজ উদ্দিন একই এলাকার মো: গোলাপ মিয়ার পুত্র বলে জানা যায়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সুত্র ও স্থানীয়রা জানায়, রাঙামাটি পৌরসভার আওতাধীন ৬নং ওয়ার্ড এলাকার আনসার ক্যাম্পের নীচ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মো: গোলাপ মিয়া। গোলাপ মিয়ার প্রতিবেশি মোঃ আশিক ও আঙ্গুল আজিজ তাদের গরুগুলো গোলাপ মিয়ার জায়গায় বেধে রাখে এবং বিভিন্ন প্রজাতির গাছগুলো কৌশলে কেটে নিয়ে যায়। এতে বেশ কয়েকবার নিষেধ করলেও মোঃ আশিক ও আঙ্গুল আজিজ কোন প্রকার কর্নপাত করেনি। পরবর্তীতে গোলাপ মিয়া বিষয়টি স্থানীয়দের জানালে তাদের মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টা করলেও কয়েকদিন থেমে থাকে মোঃ আশিক ও আঙ্গুল আজিজ। কয়েকদিন পর পর বিভিন্ন জনের সাথে সমস্যার সৃষ্টি করার কারনে স্থানীয়রা তাদেরকে বিবিন্ন ভাবে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গোলাপ মিয়ার সন্তান আলফাজ উদ্দিনকে মোঃ আশিক এসে জিঞ্জাসা করে তার পিতা আঙ্গুল আজিজকে কেন অকথ্য ভাষা ব্যবহার করেছেন। কিন্ত আশিক তা অস্বীকার করলে কোন কিছু বুঝে উঠার আগেই চরথাপ্পর মারতে থাকে। এক পর্যায়ে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। পরে আলফাজ উদ্দিনের চিৎকারে আশে পাশের স্থানীয়রা এগিয়ে আসলে মোঃ আশিক রক্তাক্ত অবস্থায় আলফাজ উদ্দিনকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আলফাজ উদ্দিনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা আলফাজ উদ্দিনের মাথার বিভিন্নস্থানে ছয়টি সেলাই দেয় এবং শরীরের আঘাতপ্রাপ্ত বিভিন্নস্থানে চিকিৎসা প্রদান করে।

এ ব্যাপারে ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি মোঃ নবী জানিয়েছেন আশিক ও তার পিতা আব্দুল আজিজ ভয়ংকর প্রকৃতির লোক। এরা কারো কোন কিছু শুনতে চায় না। আলফাজ উদ্দিনের পরিবারের সীমানায় গরু দিয়ে আসা এবং বিভিন্ন প্রজাতির গাছ নস্ট করার অভিযোগ দীর্ঘদিনের। সমাজের পক্ষ থেকে তাদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধান করার উদ্যোগ নেয়া হলেও আশিক ও তার পিতা কয়েক দিন পর পর বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন। তিনি জানান আলফাজ উদ্দিনের পরিবারের সদস্যদেরকে পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানিয়েছেন,গত শুক্রবার ভেদভেদী আনসার ক্যাম্পের নীচ এলাকায় একজনকে কুপিয়ে জখম করার সংবাদ পাওয়া গেছে। তিনি জানান এ ব্যাপারে একটি অভিযোগ থানায় দাখিল করেছে। সরজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: