বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৪, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে ৩০ জন যুবক ও যুবতীদের নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা  হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এর টং ইকো রিসোর্টে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ যুব প্রধান-২ মোহাম্মদ ফাহিম উদ্দিন এবং প্রশিক্ষন ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান মো:শাকিল।

কর্মশালায় বক্তারা বলেন, দূর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষদের খোঁজ নেওয়া এবং উদ্ধার করার কৌশল বিষয়ে ৩ দিনব্যাপী এই ট্রেনিং এর আয়োজন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহনকারীরা জ্ঞান অর্জন করে পরবর্তীতে যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে কাজে লাগাতে পারবেন।

কর্মশালায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন এর ইয়ুথ ভোলান্টিয়ার টিমের ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন দীপঙ্কর তালুকদার

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গঠিত হল কাপ্তাই অফিসার্স ক্লাবের নতুন কমিটি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত রাঙামাটি জেলা আ.লীগের

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

রামগড়ের প্রাণকেন্দ্রে  উদ্বোধন হলো রেস্টুরেন্ট ‘সুলতান’স কিচেন’

নির্মাণাধীন ভবনে ধসের ঘটনায় / খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহীসহ ৫ জনের বিরুদ্ধে শ্রমিকের মামলা 

error: Content is protected !!
%d bloggers like this: