বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীকে রাজনগর বিজিবির আর্থিক অনুদান

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সেক্টর কমান্ডার, বিজিবি রাঙামাটি সেক্টর, রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার আন্দোলনে আহত লংগদু সরকারী মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আমান উল্লাহকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে আয় রোজগারের জন্য ১টি দোকানের চাবি প্রদান করেন।

এ সময় লংগদু থানা পুলিশসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী ও স্থানীয় গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আহত শিক্ষার্থী গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ চট্টগ্রামের কোতয়ালী থানার মোড়ে ছোড়া গুলিতে মাথা, শরীর ও চোখে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে চোখে স্পস্ট দেখতে পারেনা এবং মানবেতর জীবন যাপন করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়াতে ওয়াগ্যাইপোওয়ে উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে 

জুরাছড়িতে শেখ রাসেল দিবস পালিত

পার্বত্য অঞ্চল দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে -অংসুই প্রু চৌধুরী

দীঘিনালায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ পেলো ৮০ নারী

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

নানিয়ারচরে রথযাত্রা উৎসব

বাঘাইছড়িতে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৪ জনকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: