শনিবার , ৬ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাই সাপ্তাহিক হাট জেটিঘাট বাজারে সচেতনামূলক প্রচার প্রচারণা, লিফলেট  বিতরণ ও মাইকিং করা হয়েছে। কাপ্তাই বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধার দল এবং  বন বিভাগের যৌথ আয়োজনে

‎শনিবার (৬ জুন) সকাল ১১টায় এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই  রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান। এইসময় তিনি বলেন, বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

প্রচার কার্যক্রমে অংশ নেওয়া  ৪নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন,  বন্যপ্রাণী আমাদের বনের ভারসাম্য রক্ষা করে। বন না থাকায় আমাদের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে যেসকল বণ্যপ্রাণী আছে এদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

‎লিফলেট বিতরণকালে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা,কাপ্তাই ইউপি সদস্য মহিন উদ্দিন,আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশ সহ বন্যপ্রাণী সুরক্ষা টিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: