শনিবার , ২১ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারের ঝিলংজায় জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২১, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর ও ইনসাফ পূর্ণ সমাজ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব। পাবলিক বিশ্ববিদ্যালয়, লবণ শিল্পের উন্নতি, শ্রমিক ভাইদের যথাযথ মর্যাদা দান এবং পর্যটন শিল্পকে অভূতপূর্ব উন্নতির মাধ্যমে কক্সবাজারকে  এগিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ। ২০ জুন ঝিলংজা ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ককসু ভিপি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর উপরোক্ত কথা বলেন।

ঝিলংজা ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি ও ১নং ওয়ার্ড সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে, মোর্শেদুর রহমান এবং শামশুল আলম শ্রাবণের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন শাখার আমীর ও শহর শাখার সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন এর নায়েবে আমীর মাষ্টার আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, প্রচার সেক্রেটারি নুরুল হক নুর, বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ আনচারী, মোঃ ফারুক, মোঃ ওসমান গণি, আবুল হোসাইন, শ্রমিক নেতা মোঃ হারুন, মূসা আলী প্রমূখ।

এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফরিদুল আলম, হাজী আবু তালেব, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কলিম উল্লাহ, শহিদুল ইসলাম, নুরুল হক, দুলা মিয়া সওঃ, আব্দুর রহিম, মনির আলম, আবু হেনা, মাষ্টার ফজল হোসাইন, আজিজুর রহমান, আব্দুল হালিম, মোঃ তৈয়ব, আব্দুল্লাহ, শাহজাহান, ফায়েদ, আবু বক্কর, হিরু, ফিরোজ, আনোয়ার, মোঃ আদিলসহ এলাকার প্রবীণ মুরব্বি, শ্রমিক, যুবক, ছাত্র সহ জনসাধারণ।

সভাশেষে ঝিলংজা ইউনিয়ন আমীর মু. শহিদুল্লাহ মোঃ ওসমান গণিকে পরিচালক ও আব্দুল হালিমকে সচিব করে ঝিলংজা লারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জন্য ৫১০ সদস্য বিশিষ্ট নির্বাচনী কেন্দ্র কমিটি ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৮ পরিবার

আন এন্ড লিভ এর উদ্যোগে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ

সত্যিই সেই মেয়েটি অকালে হারিয়ে গেলো!

খাগড়াছড়িতে সাত দিনব্যাপী উচ্চতর মণিপুরী নৃত্য প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে -অ্যাড. মামুন

বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ?

error: Content is protected !!
%d bloggers like this: