সোমবার , ৮ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ৮, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (৮ জুন) রাঙামাটি জেলা শিক্ষা অফিসারের কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি কর্তৃক আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন।

‎সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও শিক্ষা উপ কমিটির সদস্য গৈরিকা চাকমা। তিনি প্রকল্প সম্পর্কে অবহিত করেন এবং শিক্ষা ক্ষেত্রে এসিজি এবং সনাকের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি।

‎সম্প্রতি ভাইরাল হওয়া ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয়ের কিছু শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন।

‎এছাড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও প্রস্থান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায়, স্কুল ড্রেস পরিধান, সুধিবা বঞ্চিত বিদ্যালয়ে সরকারি সুযোগ যেমন, ব্যাগ, মিড ডে মিল সুবিধা রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্নভাবে মনিটরিং কার্যক্রম চলমান আছে এবং শিক্ষার মান উন্নয়ন ও অনিয়ম রোধে এ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য সনাককে ধন্যবাদ প্রদান করেন।

‎তিনি সভায় উত্থাপিত সকল বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

‎সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক অনিয়ন/দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় আমরা অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করছি। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে বলে আমরা আশা করি।

‎সভায় সহকারি জেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, সনাক সহ সভাপতি এস.এম মঈন উদ্দিন, সনাক সদস্য মোহাম্মদ আলী ও সীমা দেওয়ান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দাম বেড়েছে মান বাড়েনি / গ্রাহকদের সাথে প্রতারণা করছে বিস্কুট কোম্পানিগুলো

সততার পথে সমাজ গড়ার প্রত্যয়ে মহালছড়িতে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার- সন্তু লারমা

বাঙ্গালহালিয়া- ডংনালা সড়ক যেনো মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

রাঙামাটিতে সিএইচটি হোমিও কলেজ ও হাসপাতালের উদ্বোধন 

লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

নানিয়ারচরউপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের রাইখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: