শুক্রবার , ১০ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১০, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১০ জুলাই) সকালে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে সেনা জোনের পুনর্মিলনী

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকির মুখে জনস্বাস্থ্য

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

পাহাড়ে শিক্ষা বিস্তারে অবদান রাখা গুণীজনদের স্মরণ ও সম্মান করা সময়ের দাবি-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

নবান্ন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হল কাউখালীতে

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন

কাপ্তাইয়ে রবি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

কোতয়ালী থানার অভিযানে মাদক কার্বারীসহ গ্রেপ্তার ৮

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: