বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৬, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

রাঙামাটিতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৪ পদাতিক ডিভিশন তথা চট্টগ্রাম এরিয়ার দিক নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রাঙামাটি কর্তৃক আয়োজিত “গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৬ আগস্ট ২০২৬ তারিখে রাঙামাটি সিএমএইচে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে আগত মোট ১৫ জন প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সহায়তা ও পরামর্শ প্রদানকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় জনগণকে আরও কার্যকর স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করতে পারেন।

পার্বত্যাঞ্চলের অনেক দুর্গম ও প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে গর্ভবতী নারী ও নবজাতক শিশুরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীর সংকট, দুর্গম ভৌগোলিক অবস্থান এবং জরুরি রোগীকে দ্রুত সদর হাসপাতালে স্থানান্তরের প্রতিবন্ধকতার কারণে অনেক সময় মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারীর সক্ষমতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা যাতে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে রাঙ্গামাটির রিজিয়নের পক্ষ থেকে তাদের আবাসন ও খাবারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করেন এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাস এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণে বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে ভবিষ্যতেও পার্বত্যাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙ্গামাটি রিজিয়ন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

লংগদুতে কাজু বাদাম ও কপি চারা বিতরণ 

জমকালো আয়োজনে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

ঈদুল আজহার স্পেশাল রেসিপি

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও স্বচ্ছ হতে হবে- ওয়াদুদ ভূইয়া

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: