শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে মাদক বিরোধী ‘ম্যারাথন দৌড় প্রতিযোগীতা’ অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ৭, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ।

আজ শুক্রবার সকাল ৬টায় হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন এর আয়োজনে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার ম্যারাথন। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।

ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম ১০ জনকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়। এরমধ্যে মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দৌড় প্রতিযোগীতা সম্পন্ন করে প্রথম হন সেনাসদস্য মেহেদী। পর্যায়ক্রমে দ্বিতীয়স্থানে নোমান ও তৃতীয় হন নাজমুল।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স ইমাজ উদ্দিন এবং রামগড়ের সন্তান জাতীয় অ্যাথলেটিক্স জীবন ত্রিপুরা।

হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বলেন, রামগড়ে এ ধরনের ম্যারাথন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ মানুষকে খেলাধুলামুখী করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার ৩০০ জনের বেশি দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। তাদের মতে, তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: