শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে অপহরণের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

রাঙামাটির সাজেকে ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউপিডিএফ-সমর্থিত কয়েকটি ফেসবুক পেজ থেকে সাজেক এলাকা থেকে ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তি অপহৃত হয়েছেন বলে প্রচার চালানো হয়। প্রাথমিক তথ্য ও পর্যবেক্ষণে দেখা যায় প্রকৃতপক্ষে এমন কোনো অপহরণের ঘটনা ঘটেনি। বরং এ ধরনের প্রচারণার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভ্রান্তি, পারস্পরিক অবিশ্বাস ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি টহল দল। রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকার ছোট কংলাক গ্রামে ফেরদৌস চাকমার বাড়িতে যায়। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করে অপহরণের অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে সেনাবাহিনী নিশ্চিত হয়েছে।

সেনাবাহিনীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা নতুন নয়। অতীতেও বিভিন্ন সময় সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে। এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

তবে এ বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ উপজেলার নব-নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিলাইছড়িতে প্রাণী সম্পদ অফিস কর্তৃক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

লক্ষ্মীছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ‘মানবতার দেওয়াল’

বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

কাউখালিতে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য আহত

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং হত্যামামলার ৪ আসাসি গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: