রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে( বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসক কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩জন ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে ।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটায় হতে রাত ১২টা পর্যন্ত এ ঘটনার ঘটে বলে জানান বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

অধ্যক্ষ আরোও জানান আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে রাত সাড়ে দশটায় ছাত্রাবাসে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩জন আহত হয়। আহতরা হল হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দল্লা আল তৌসিফ আবিদ,আল আমিন, আদিত্য রায়, মো.হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ। তাঁরা সকলেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। বিএসপিআই কর্তৃপক্ষ আহতদের রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম নির্দেশনায় উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।
ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আরোও জানান, ঘটনা সত্য,তবে আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসছে এবং চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তিনি চারজন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেলে শনিবার দেখে আসছেন বলে জানান।
অপরদিকে উক্ত ঘটনায় বিএসপিআই এর অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় ভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এদিকে ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান, জানান, দু’টি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে স্ট্যাটাস কে কেন্দ্র করে ঘটনার সুত্র পাত ঘটেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বর্তমানে ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান আছে। ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।


















