সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ও জেটিঘাট এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে র‍্যালিটি নতুন বাজার মেইন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। পরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য দেওয়া হয়।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি-পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: