বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রামে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে- সারজিস আলম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন -পার্বত্য চট্টগ্রামে নির্বাচিত এমপির চেয়ে অনির্বাচিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি। এখানে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে। এখানে এতই লুটপাটের জায়গা যে উপজেলা পরিষদের চেয়ারম্যান না হয়ে পার্বত্য জেলা পরিষদের সদস্য হতে চায়। পাঁচ কোটি টাকা দিয়ে সদস্য হলে বিশ কোটি টাকা লুটপাট করবে। এমন অবস্থা হয়েছে যে পার্বত্য জেলা পরিষদ গুলো গঠন নিয়ে বিএনপির একটা অংশের অনেক নেতাকর্মী ত্যাগী থাকলেও কোরামবাজির কারনে তারা কেউ স্থান পায়নি।

পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের মাধ্যমে প্রতি বছর বিশাল বরাদ্ধ আসলেও নেই কোন ভালো স্বাস্থ্য সেবা, নেই স্কুল কলেজ। তিনি অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ গুলোর নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

আজ বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরায় এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরো বলেন- বিএনপি আওয়ামী লীগের কাছে যে পদ্ধতিতে নিপীড়িত ও জুলুমের শিকার হয়েছিল, বর্তমানে তারাই সেই পদ্ধতি অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের সময় যে দৃশ্যগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছিল, বিএনপি সরকারের ক্ষেত্রে তা মাত্র ছয় মাসের মধ্যেই দেখা যাচ্ছে। বিএনপির দলীয়করণের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিভিন্ন সেক্টরে দলীয় লোক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছে। পার্বত্য এলাকায় যারা এনসিপি করে তাদের নামে মামলা দেয়া হচ্ছে। এই চর্চা যারা বিগত সময়ে করেছে তাদের কি অবস্থা হয়েছে তা এদেশের জনগন জানে। ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠন গুলো আছে তাদেরকে যার যার রাজনীতি করতে দিন। জনগন বেচে নিবে কোন দল করবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেছেন, জামায়াতের সাথে এগারদলীয় নির্বাচনী জোটে এনসিপি আছে। এ জোট ভাঙ্গার কোন সম্ভবনা নেই। ফ্যাসিবাদি একটি গ্রুপ জামাত এনসিপি জোটকে নিয়ে প্রপাকান্ড চালাচ্ছে। তিনি আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে বলেছেন,ডিসেম্বরে আসা তো দুরের কথা শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না।

সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।

এনসিপি রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব মোঃ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন সুজা, রাঙামাটি জেলার যুগ্ন আহবায়ক জাকির হোসেন চৌধুরী, প্রিয় চাকমা, শহিদুল ইসলাম, জুড়াছড়ি উপজেলার আহবায়ক মিশন চাকমা, লংগদু উপজেলার সদস্য সচিব এরিক চাকমা, শ্রমিক শক্তির সংগঠক আমির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও সংগঠক মোঃ শাহজাহান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের সবুজ শ্যামলীমায় স্বপ্নের নীড়

সকলের সহযোগিতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার 

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাজস্থলীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ এর বর্ণাঢ্য র‍্যালি

রাঙামাটির মিনি চিড়িয়াখানার পশুপাখি হস্তান্তর, দীর্ঘ ২৩ বছরের অবহেলার অবসান

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

মহালছড়ির মুবাছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন

চিৎমরময়ে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: