শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সঙ্গীতাঙ্গনে শ্রদ্ধা, ভালোবাসা আর সুরের আবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাজেশ সাহা-র শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’। গুরুর প্রতি শিষ্যদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের এই আয়োজনে এক সন্ধ্যায় মিলবে সুর, স্মৃতিচারণ ও কথামালার মেলবন্ধন।

আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। রাজেশ সাহার দীর্ঘদিনের সঙ্গীতসাধনা, শিষ্যদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং সঙ্গীত ও সংস্কৃতিতে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজেশ সাহার ২০ জন শিক্ষার্থী এককভাবে বিভিন্ন ধারার গান পরিবেশন করবেন। তাঁদের কণ্ঠে শোনা যাবে রাগপ্রধান গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগান ও আধুনিক গান। পাশাপাশি থাকবে শিক্ষার্থীদের পরিবেশনায় সমবেত খেয়াল ও সমবেত গুরুবন্দনা।

সুরের ভেতর দিয়ে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন যেন শিষ্যদের কণ্ঠে উচ্চারিত এক নীরব প্রণাম—যেখানে গানের প্রতিটি স্বর হয়ে উঠবে ভালোবাসা, প্রতিটি তাল হয়ে উঠবে কৃতজ্ঞতার স্পন্দন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত জহর মুখার্জি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক (গাইনী) ডা. রজত বিশ্বাস এবং বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান, সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রধান প্রকৌশলী প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশিষ্ট বাচিকশিল্পী ও বাংলাদেশ বেতার, চট্টগ্রামের অনুষ্ঠান ঘোষক প্রবীর পাল।

‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ঝুলন দত্ত এবং সদস্য সচিব তপু বড়ুয়া অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

রাঙামাটিতে এবিসি ডায়াগনস্টিক এন্ড ডক্টরস কনসালটেশন সেন্টারের উদ্ধোধন

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন

ঢাকায় পিসিসিপির বি‌শিষ্টজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন

নানিয়ারচরে কাল বৈশাখী হানা; বিভিন্ন এলাকায় ক্ষতি

error: Content is protected !!
%d bloggers like this: