বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ আটক ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, মুঠোফোন ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি জানায়, অভিযানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দারিদ্র্য পরিবারের মাঝে দীঘিনালা জোনের অর্থ সহায়তা 

বিলাইছড়ির দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

সন্ত্রাসী মুরগী মিলন র‍্যাবের হাতে আটক

লংগদুতে সরকারি চাউল অবৈধভাবে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীককে অর্থদণ্ডাদেশ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

ছাত্রনেতা জসিমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিল ফারুক আহমেদ সাব্বির

পালিয়ে আসা মিয়ানমারের একশত বিজিপিকে টেকনাফে স্থানান্তর

error: Content is protected !!
%d bloggers like this: