বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে ছিল নানা আয়োজন।

​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ​

এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন- ‘এই সময়টা অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদেরই অংশগ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

নবীনবরণ অনুষ্ঠানটিকে আরও বেশি স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলতে প্রধান অতিথি শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী ঘোষণা দেন। কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রধান অতিথির এমন যুগান্তকারী ও শিক্ষাবান্ধব ঘোষণায় পুরো কলেজ ক্যাম্পাস আনন্দ-উল্লাসে ফেটে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এমপির এই উদার উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে হরতালের প্রভাব পড়েনি হাট বাজারে

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

সাজেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

রাঙামাটিতে জেলা প্রশাসকের অভিনব উদ্যোগ: ‘ত্রিপক্ষীয় সভা’-র যাত্রা শুরু

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

লংগদুতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য নিহত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন 

কাপ্তই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি এবং প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: