মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মুখে বিগত সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় মামলা, হামলা, জেল-জুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তবে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ খাজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি উমর আলী। এ সময় প্রধান অতিথি ছিলেন উপস্তিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে কালবেলা’র বর্ষপূর্তিতে বক্তাগণ– স্বল্প সময়ে গণমাধ্যম জগতের শীর্ষ সারিতে কালবেলা

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ারের জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক  কর্মশালা 

কাপ্তাইয়ে আরো ১১ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

কাপ্তাইয়ে জোন কমান্ডার’স স্কলারশিপে অংশ নিল ৫৪৮ শিক্ষার্থী

কাপ্তাইয়ে ছাত্রদলের বিজয় মিছিল

মুম্বাইয়ে নবীকে নিয়ে কটুক্তি করায় কাউখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাজেকের ভূয়াছড়িতে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করলো সেনাবাহিনী

বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও হাসনাত জাহান

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব 

error: Content is protected !!
%d bloggers like this: