মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অদম্য মেধাবী বিশালের পাশে মহালছড়ি উপজেলা প্রশাসন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের মেধাবী শিক্ষার্থী বিশাল চাকমাকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তি বাবদ এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান বিশাল চাকমা দু’ভাই-বোনের মধ্যে ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা আয়ে চলে বিশাল সহ মহালছড়ি সরকারি কলেজে অধ্যয়নরত বড় বোন প্রশিকা চাকমার পড়ালেখা। গত দুই বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারান। ফলে আর্থিক সংকটে পড়লেও পড়াশোনার প্রতি অদম্য মনোবল নিয়ে ডুয়েটের ভর্তি পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মেধার স্বাক্ষর রাখে বিশাল।

ভর্তির সুযোগ পাওয়ার আনন্দের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল তার পরিবার। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবু রায়হান এগিয়ে আসেন। ০১ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার তাঁর কার্যালয়ে ডেকে বিশাল চাকমাকে ভর্তি বাবদ এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বিশালকে পড়ালেখায় মনোযোগী থেকে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার পরামর্শ দেন এবং প্রয়োজনমতো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আবেগঘন প্রতিক্রিয়ায় বিশাল চাকমা বলেন, “এমন সংকটে পাশে থাকার জন্য আমি শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রায়হান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারের উপদেশ আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।”

এ সময় অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রমিত কুমার তালুকদার এবং মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রায়হান বলেন, অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায় এটাই আমাদের প্রচেষ্টা। বিশালের সাফল্য মহালছড়ির গর্ব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটির সাপছড়িতে পাহাড়িকা বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

বান্দরবান রোয়াংছড়িতে কেএনএ এর গুলিতে সেনা সদস্য নিহত : আহত ২

বিলাইছড়িতে বিষু উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলাখেলা সমাপ্তি 

রুমায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটি সরকারি কলেজে রাঙামাটি গণিত ক্লাবের সেমিনার

৫ম ধাপে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঈদগাঁওয়ে পাউবোর স্লুইস গেইটে বাপ-পুত সিন্ডিকেট, কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: