বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় স্থানীয়দের স্বাবলম্বী করতে এসব সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ি জনপদে পরিবেশ রক্ষায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

আজ (বুধবার, ০৭ অক্টোবর) সকালে মারিশ্যা জোন—২৭ বিজিবির উদ্যোগে কমলাপাড়া, হারিনাছড়াসহ ওল্ডলংকর পাড়ায় আয়োজন করা হয় এসব জনকল্যাণমূলক কর্মসূচি।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসব এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চারা বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে দেওয়া হয় বিভিন্ন সহায়তা।

এরমধ্যে কমলাপাড়া এলাকায় জুলিয়ে কারবারিকে সেলাই মেশিন ও অঞ্জনা দেবীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ওল্ডলংকর বিওপির আওতাধীন এলাকার বাসিন্দা অঞ্জলি পাংখোয়াকে সেলাই মেশিন ও অংকু পাংখোয়াকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন-‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করছে বিজিবি। বৃক্ষরোপণ, স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ এবং চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহায়তার মাধ্যমে স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখবে’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারীদের পিছিয়ে রেখে আমরা কখনো সুন্দর পৃথিবী গড়তে পারবো না- মংসুইপ্রু চৌধুরী 

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান বরণ ও বিদায় সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফরাজী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নতুন ভবন হবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে-অংসুইপ্রু চৌধুরী

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন নানিয়ারচর বিএনপি নেতা কবির

কাপ্তাই বিএসপিআই এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

৯ম পে স্কেলের দাবিতে কাপ্তাইয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন

error: Content is protected !!
%d bloggers like this: