বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি জোনের উদ্যোগে মেকানিক্যাল ও রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ৮, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মেকানিক্যাল ও রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে যোগ্যতা সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।

জানা যায়, মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় তরুণদের মেকানিক্যাল ও রিপেয়ারিং বিষয়ে প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশাসহ হালকা যানবাহনের প্রাথমিক মেরামত ও সার্ভিসিং সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে যোগ্যতা সনদপত্র তুলে দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন কর্মক্ষেত্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, দোকান কিংবা প্রতিষ্ঠানে হালকা যানবাহনের প্রাথমিক রিপেয়ারিং সার্ভিস প্রদানের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, তরুণদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণার্থীরা মহালছড়ি জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে উক্ত মেকানিক্যাল ও রিপেয়ারিং তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে ১৩ জন পাহাড়ি ও ১১ জন বাঙালি অংশগ্রহণ করে কোর্স সম্পন্ন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নৌকার বীর বাহাদুর বিজয়ী

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বিলাইছড়িতে অগ্নিনির্বাপক মহড়া

খাগড়াছড়ির বর্মাছড়িতে অপারেশন উত্তরণে নিরাপত্তা বাহিনীর কাজে বাঁধা

দেশের ডিজিটাল সব সেবা থেকে বঞ্চিত ফারুয়া; নেই ইন্টারনেট বিদ্যুৎ

কাউখালীতে ইটভাটার তিন শ্রমিক অপহরণ মামলায় আটক দুই যুবক

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

রাবিপ্রবি’তে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

হিলর ভালেদী ও প্রোডাকশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার 

error: Content is protected !!
%d bloggers like this: